হোম > সারা দেশ > রাজশাহী

চিত্রা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপ

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা-গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ আহত হয়নি।

বুধবার (১৯ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই পেট্রলবোমা নিক্ষেপে করা হয়েছে।

জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, ‘গতকাল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। ট্রেনের একটু ক্ষতি হয়েছে। কারা এটি ছুড়েছে, তা আমরা এখনো জানতে পারিনি।’

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের (ওসি) দুলাল উদ্দিন বলেন, জামতৈল রেলওয়ে স্টেশনে এলাকায় পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি আমরা জানি। ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রলের বোতল নিক্ষেপ করেছিল। ওইটা ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল।এই ঘটনায় মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন,ক্ষয়ক্ষতি হয়নি, এ জন্য মামলা হবে না।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক