হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম খান।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদেরকে রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম