হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় অবৈধ ডিজেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবৈধভাবে বহন করা ছয় ড্রাম ডিজেলসহ একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় শাহজালাল সবুজ (৪২) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঢাকা-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে থাকা ছয় ড্রাম ভর্তি ডিজেল তেল জব্দ করা হয়। তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের শাহজাহান সিরাজের ছেলে শাহজালাল সবুজকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭