হোম > সারা দেশ > রাজশাহী

বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে ১৮ বছর বয়সী এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তদের ধর্ষণ মামলায় কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাবরিপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্তরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ (২০), ক্ষুদিরাম এর ছেলে চিরঞ্জন হাসদা (১৯), ঈশ্বর সরেণের ছেলে প্রশান্ত স্বরেণ (১৯)। তারা তিনজনই জাবরিপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জাবরিপাড়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠিত হয়। পরের দিন শনিবার কনেকে নিয়ে যাওয়ার জন্য বরপক্ষের আত্মীয়রা সেখানে আসে। ওইদিন বিয়ে বাড়িতে সবার ব্যস্ততার সুযোগে কৌশলে ভুক্তভোগী নারীকে রাতে বাড়ির বাইরে ডেকে নেয় অভিযুক্ত ৩ যুবক। এরপর পার্শ্ববর্তী একটি উঠানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে এসে বিয়ে বাড়ির লোকজনদের ধর্ষণের ঘটনাটি জানায় ভুক্তভোগী নারী। তবে ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে সটকে পড়ে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩