হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি প্রদান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ড. এম এম জাহিদ হাসান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। এ সময় আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ ও সহকারী প্রশিক্ষক (টিডিএম) ফাতেমা খাতুন এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত উপজেলার আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের ৫ জন কম্পিটেন্ট শিক্ষার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়।

ভাব বাংলাদেশ ২০১৮ সাল থেকে এ উপজেলায় কার্যক্রম শুরু করে। বর্তমানে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয় সংস্থাটির কার্যক্রমের আওতাভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্কুল ড্রেস বিতরণ, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এছাড়া সংস্থাটি পরিচালিত ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-২ ও লেভেল-৩ এবং টেইলারিং ও ড্রেস মেকিং লেভেল-২ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কম্পিটেন্ট শিক্ষার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক সনদ প্রদান করা হয় এবং সংস্থার পক্ষ থেকে তাদের এককালীন প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।

এমই

গোদাগাড়ীতে বৃষ্টির ক্ষতি কাটাতে কৃষকদের মাঠে লড়াই

১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

বগুড়ায় বিএনপি অফিসে আগুন

আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

ককটেল বানাতে গিয়ে আ.লীগের এক কর্মী নিহত, আহত ৩

ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ