হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

শেরপুর জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। ১ হাজার ৩৩৫ টি কেন্দ্রে ১৯১ জন টিকাদানকারীর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মো. শাহিন।

সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত মোট ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজিটিভ আসেনি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানর ১৮ হাজার ৬২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় সিভিল সার্জন অফিসের অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী