হোম > সারা দেশ > রাজশাহী

খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতঃপূর্বেও সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে এই সব কথা বলেন।

আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোন সংকটে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। বেগম খালেদা জিয়া এ দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, দেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি।

দুলু বলেন, এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বেগম জিয়া বারবার তার জীবন শংকার মধ্যে ফেলতেও কুণ্ঠাবোধ করেনি। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমি নাটোরের সকল মানুষের কাছে প্রার্থনা করছি, তারা যেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন