হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অপরাধে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। আল আমিন ওই গ্রামের আফসার আলীর ছেলে।

জানা গেছে ,তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করার কথা। কিন্তু শ্রমিক দলের নেতা আল আমিন এই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার রাতে সিংগাড়ি গ্রামে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩