হোম > সারা দেশ > রাজশাহী

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুই দোকান মালিককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিরাজগঞ্জের তাড়াশ পৌর বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন থেকে। এর পরিপ্রেক্ষিতে তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাড়াশ পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার আইনে দুই দোকান মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মালামাল পাওয়া গেছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস রাখা বা বিক্রি করা যাবে না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ডে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

জনস্বাস্থ্য রক্ষায় এসব ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক, সচেতনতার অভাবে বাড়ছে বিপদ

তাড়াশে মাটি কেটে বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

মোংলায় নৌপুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

কলেজের নারী শিক্ষককে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় থানায় আটকে রাখার অভিযোগ

শ্রমিক দল-শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ

রাবিতে প্রথমবার সামাজিক বিজ্ঞান ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী