হোম > সারা দেশ > রাজশাহী

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় পেট্রোল পাম্পে একদিনে তিনবার জ্বালানি তেলা সংগহ করতে গিয়ে মো. ইদুল বাবু (২৭) নামে এক যুবক ভ্রাম্যামাণ আদালতে জেল-জরিমানায় দণ্ডিত হয়েছেন।

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও একইদিন একাধিকবার তেল সংগ্রহ করার অভিযোগে তিন জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার এ ঘটনা ঘটেছে। জানা যায়, সাজাপ্রাপ্ত ইদুল বাবুর বাড়ি উপজেলার শিহাড়া ইউনিয়নের হলাকান্দর গ্রামে। তার বাবার নাম তহুরুল।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক জানান, 'এক দিনে তিন বার তেল নেওয়ায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করে।'

পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল মিয়া এ রায় দেন। তিনি বলেন, ' একদিনে তিনবার জ্বালানি তেল সংগ্রহ করার অভিযোগে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'মধইল ফিলিং স্টেশনে পরপর ৫ বার ডিজেল নিয়ে অবৈধভাবে মজুত করার অপরাধে আরও ২ জনকে ১৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা এবং ১ জনকে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।'

এমই

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭