হোম > সারা দেশ > রাজশাহী

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় প্রবল ঝোড়ো হাওয়ার কারণে পল্লী বিদ্যুতের ২২০ ভোল্ট লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঝড়ের পর আজ (২ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছেঁড়া তারটি মেরামত না করেই বিদ্যুতের সংযোগ চালু করে। এতে মাটিতে পড়ে থাকা তারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলাধুলারত অবস্থায় অসাবধানতাবশত শিশুটি ওই তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন অবহেলার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এতে কয়েকশ মানুষ চৌহালী অভিযোগ কেন্দ্র ঘেরাও করে; তবে অফিস তালাবদ্ধ থাকায় কোনো ক্ষতি হয়নি বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের চৌহালী অভিযোগ কেন্দ্রের কারও বক্তব্য পাওয়া যায়নি। অফিসে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। মোবাইল ফোন বন্ধ রয়েছে।

নাগরপুর জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এক লাইনম্যানের অবস্থা খুব খারাপ, তাকে নিয়ে বার্ন ইউনিটে আছি। সকালে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে—কীভাবে, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।’

যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের লাশ উদ্ধার

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তাড়াশে বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার