হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজার রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. ফারুক আলী (৩৮)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে লোকমানপুর বাজার রেলস্টেশন থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে রেললাইনের ওপর এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সাগরদাঁড়ি’ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়া থানার এক কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এদিকে, ঘটনাস্থলে ইশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশুতোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাগাতিপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর হাসপাতালে রোগীর মায়ের শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

ধষর্ণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ

চাঁপাইয়ে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রুয়েটের হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজন হত্যা