হোম > সারা দেশ > রাজশাহী

নকল দুধ তৈরি, ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির সময় খাইরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার হারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । খাইরুল ওই গ্রামের আহসাব আলীর ছেলে।

এ সময় নকল দুধ, সয়াবিন তেল ও দুটি মেশিন উদ্ধার করা হয়।

জানা গেছে, খাইরুল ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে প্রাণ কোম্পানির স্থানীয় সিলিং সেন্টারে সরবরাহ করে আসছিলেন।

এমই

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭