হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ঢাকামুখী লেনে যানজট, উত্তরবঙ্গমুখী সড়ক সচল

ঢাবি সংবাদদাতা

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে। যমুনা সেতু পশ্চিমপাড় থেকে সায়দাবাদ পর্যন্ত স্থবির ঢাকামুখী লেন। উত্তরবঙ্গমুখী গাড়ির গতি ঠিক রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এই লেনের টোল আদায়। ফলে সেতু এলাকা ও সংযোগ সড়কে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। শুক্রবার (৬ জুন) সকাল থেকেই যানজট সৃষ্টি হয়।

সরেজমিন যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী লেনে ট্রাক, বাস ও প্রাইভেটকারগুলো ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে। যানবাহনগুলো প্রায় স্থবির হয়ে পড়েছে, তবে উত্তরবঙ্গমুখী লেনে রয়েছে স্বাভাবিক গতি ও শৃঙ্খলা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকামুখী যেসব যানবাহন রয়েছে, সেগুলোতে চালক ও হেলপার ছাড়া যাত্রী নেই। উত্তরবঙ্গগামী লেনে যাত্রী ও গাড়ির চাপ ব্যাপক হলেও যানজট নেই। সবার সুবিধার্থে আপাতত ঢাকামুখী লেনের টোল আদায় বন্ধ রাখা হয়েছে।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, উত্তরবঙ্গমুখী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো বড় জট নেই।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩