হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) ও হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)। তিনজনই একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের বন্ধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিন বন্ধু মোটরসাইকেলে করে চারঘাট বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারুফ ও শিমুল মারা যান। গুরুতর আহত তুহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এমন দুর্ঘটনার প্রতিকার চেয়ে সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার