হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গি আশিক আহমেদ (২২) নামে একজন আহত হন।

‎মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত শাকিল ও আহত আশিক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল ও আশিক মোটরসাইকেলযোগে ধুনট থেকে শেরপুরে যাওয়ার পথে মাঠপাড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাকিল নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

এমই

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

শিবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, সড়ক অবরোধ

শিবগঞ্জে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

২১ লাখ টাকা আত্মসাৎ করে জিনের বাদশা সেজে ভীতি প্রদর্শন

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে উধাও শ্বশুরবাড়ির মানুষ

পরকীয়ার জেরে চারজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে মানববন্ধন, তদন্ত দাবি

শেরপুরে মালিকপক্ষ মাছের আড়ত বন্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা

বগুড়ায় চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যু, পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ