হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে গরিবের ডাক্তার খ্যাত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় মকটেল আইল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে।

জানা যায়, সন্ধ্যা থেকে মকটেল আইল্যান্ড রেস্টুরেন্টে সানি ও একজন ডাক্তারের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। জন্মদিনের অনুষ্ঠানে তিনি একজন অতিথি হিসেবে ছিলেন সেখানে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ডা. সামির হোসেন মিশু গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। এছাড়া তিনি পুণ্ড্রু পদকপ্রাপ্ত হিসেবেও সুপরিচিত।

তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট (আইএসটি) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

জেডএম

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন

কালভার্ট ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

পদ্মা, যমুনা ও সুরমা নদীতে ভাঙন ভিটেমাটি হারিয়ে দিশাহারা মানুষ

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার