হোম > সারা দেশ > রাজশাহী

চৌহালীতে হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা সদর থেকে মিছিল বের হয়ে কেজির মোড়স্থ এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম হোসেন গোলাপ। বক্তব্য রাখেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিকে ফরিদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। একই সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সব ফ্যাসিস্টের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন