হোম > সারা দেশ > রাজশাহী

রাতে শালিস, ভোরে মিলল অটোচালকের ঝুলন্ত লাশ

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ঘরে মিলল অটোচালকের ঝুলন্ত লাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে রাতের শালিসের পর সকালে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

শুক্রবার সকালে ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম (৩২) কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে শালিস বসে। শালিস শেষে বাসায় ফিরে সাইফুল মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সলঙ্গা থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওসি হুমায়ুন কবির বলেন, রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম জানান, শালিসের পর কোনো চাপ বা নির্যাতন ছিল কি না—সব দিকেই তদন্ত চলছে।

ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম