হোম > সারা দেশ > রাজশাহী

ফলাফল শিটে আগাম স্বাক্ষর ও ব্যালটে অগ্রিম সিল

বগুড়া-৬ উপনির্বাচনে অনিয়ম

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-৬ উপনির্বাচনে ফলাফল শিটে আগাম স্বাক্ষর ও ব্যালট পেপারে অগ্রিম সিল। ছবি: আমার দেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ফলাফল শিটে আগাম স্বাক্ষর ও ব্যালট পেপারে অগ্রিম সিল মারা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সিটি বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে এই অনিয়ম ধরা পড়ে।

জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল বেলা সাড়ে ১১টায় ওই স্কুল পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে আগাম স্বাক্ষর নিচ্ছিলেন। নির্বাচনি নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষে সেই ফরম পূরণ করে স্বাক্ষর নেওয়ার কথা। অথচ সকালেই সে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়।

অভিযুক্ত কর্মকর্তা এবং সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের শিক্ষক নূর ইসলাম শুরুতে দাবি করেন, কাজের চাপ কমাতে ও সময় সাশ্রয়ের জন্য তিনি আগেভাগে স্বাক্ষর নিয়ে রেখেছিলেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর ম্যাজিস্ট্রেট ও সংবাদমাধ্যমের উপস্থিতিতে তিনি নিজের ভুল স্বীকার করেন। ফলাফল নির্ধারণের আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি নির্বাচনি আইন ও বিধিমালার পরিপন্থি —এ বিষয়টি তিনি মেনে নেন।

এ ঘটনার পর সেখানে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ফরম-১৬ জব্দ করেন এবং উপস্থিত সবার সামনে সেগুলো ছিঁড়ে ফেলেন। ম্যাজিস্ট্রেট স্পষ্টভাবে জানান, আগাম স্বাক্ষর নেওয়ার ঘটনাটি একটি গুরুতর প্রশাসনিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় তিনি ওই প্রিসাইডিং কর্মকর্তাকে কঠোরভাবে সতর্ক করেন।

তবে সদর নির্বাচন অফিসের কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল বলেন, তিনি কোনো অপরাধ করেননি; এটি একটি ভুল মাত্র।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেওয়ায় এখন সেখানে উপনির্বাচন হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত এই আসনে ১৮ শতাংশ ভোট পড়েছে বলে জেলা রিটার্নিং অফিস থেকে জানা গেছে।

সকালে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা হাসনাজাহান বালিকা বিদ্যালয়ে ভোট প্রদান করেন। অপরদিকে সকালে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল সেউজগাড়ী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

এ আসনে আরেক প্রর্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করলেন জামায়াতের প্রার্থী

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

২৬ বছর পর কৃষক হত্যা মামলার রায়, ৬ জনের যাবজ্জীবন

গত ২৪ ঘণ্টায় রামেকে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

সিরাজগঞ্জে ভোজ্য তেলের বাজারে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

৬ লাখ টাকা ঘুষের বিনিময়ে মাদ্রাসায় নৈশপ্রহরী নিয়োগ

গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি শুরু আগামীকাল