হোম > সারা দেশ > রাজশাহী

মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ মাটি-বোঝাই ট্রাক্টরের চাপায় ইমন আলী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার কর্ণখালী ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে কর্ণখালী ব্রিজের উপরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইমন আলী। এ সময় মির্জাপুর থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রেলওয়ের জায়গায় দোকান নির্মাণে বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ঝড়-বৃষ্টিতে সবজি আবাদের ব্যাপক ক্ষতি, বাজারে চড়া দাম

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

পোরশায় তেল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রা. বিদ্যালয়

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঠিকাদারকে থাপ্পড় দিলেন ছাত্রদল নেতা

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনু এমপি

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়