হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলায় নসিমন গাড়ির ধাক্কায় মুক্তার হোসেন (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার আব্দুলপুর কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের মৃত ইয়াদ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুলপুর বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার পথে হান্নানের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা নসিমন ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

গোমস্তাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

কে হচ্ছেন প্রশাসক, জল্পনা-কল্পনা তুঙ্গে

স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে আগুনে পুড়িয়ে দেন ঘর

গোমস্তাপুরে অনিয়মের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা অবরুদ্ধ

মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

স্কুলছাত্রী মনিরার মৃত্যুতে উত্তাল রায়গঞ্জ

ডাম্পট্রাকের চাপায় পথচারী নিহত, দুটি ট্রাক পোড়াল জনতা

রামেকে হামের উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু