হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে সাংবাদিকের ওপর হামলা

বিষয়টি এড়িয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট

জেলা প্রতিনিধি, নাটোর

ছবি: আমার দেশ

নাটোরে দৈনিক সংগ্রামের সাংবাদিক জোবায়েরকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নাটোর-২ সদর আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে প্রার্থীর সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০-১২ জন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে সংগ্রাম প্রতিনিধি ভিডিও ধারণ করেন। এ সময় বিএনপির লোকজন দায়িত্বে থাকা আনসারের কাছে থেকে লাঠি কেড়ে নিয়ে সাংবাদিক জোবায়েরকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।

এ বিষয়ে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, প্রশাসনের সামনে একজন প্রার্থীকে লাঞ্ছিত করেছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা আমাকে শঙ্কিত করেছে। এমনকি দায়িত্বরত একজন সাংবাদিককে প্রশাসনের সামনে শারিরীকভাবে লাঞ্ছিত করার পরও প্রশাসন তাদের সেফ এক্সিট দিয়ে বের হতে সাহায্যে করেছে। এমন প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করার জোর দাবি জানান তিনি ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে চলে যান।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩