হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে তালহা নামে দেড় বছর বয়সি এক শিশু ও ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়েছে।

রোববার (৮মার্চ) সকালে উপজেলার মৌহাট গ্রামে নিজ বাড়ির আঙিনায় চাড়ির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। সে ওই গ্রামের রাসেল রানার ছেলে।

অপরদিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, খবর পেয়ে নিহত শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যুর বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩