হোম > সারা দেশ > রাজশাহী

‘ভাত নিয়ে গিয়ে দেখি বাবা দোকানে নেই’

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় চিরকুট লিখে নিখোঁজ হওয়া জিয়াউর রহমান জিয়া (৪৮) নামের এক দর্জির লাশ রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পরিবারের কাছে খবর আসে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়া উপজেলার রোকনপুর ৯ নম্বর রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। খবর পেয়েই স্বজনরা সেখানে ছুটে গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহত জিয়া ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক ও পৌর শহরের উত্তর সারুটিয়া বাঁধপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দর্জি মাস্টার জিয়া নিখোঁজ হন। নিখোঁজের আগে তিনি একটি চিরকুটে লেখেন- "দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম- কেউ দায়ী নয়।" এরপর থেকে পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের ছোট ছেলে ইজাজ হোসেন বলেন, বুধবার দুপুরে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে দেখি দোকানে বাবা নেই। এ সময় টেবিলের ওপর দোকানের অর্ডার খাতায় বাবার লেখা ওই চিরকুটটি দেখতে পাই।

পরে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও বাবাকে পাওয়া যায়নি। আজ ভোরে খবর আসে বুধবার সন্ধ্যায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন আমার দেশকে জানান, ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩