হোম > সারা দেশ > রাজশাহী

স্কুল ফিডিং টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে।

রোববার দুপুরে মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং এর খাবার বিতরণ করা হয়। ওই দিন টিফিনে ডিম দেওয়া হয়েছিল। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের চুলকানি শুরু হয়। পরে অনেক শিক্ষার্থী অসুস্থ হন। বিষয়টি অভিভাবক ও শিক্ষকদের নজরে এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে চিকিৎসক শহিদুল ইসলাম জানান, অধিকাংশ শিক্ষার্থীর শরীরে অ্যালার্জিজনিত চুলকানি দেখা গেছে এবং তাৎক্ষণিক চিকিৎসার ফলে তারা এখন স্থিতিশীল রয়েছে। প্রাথমিকভাবে এটি খাদ্যজনিত অ্যালার্জি বলেই ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক বলেন, ঘটনার পরপরই শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানো হবে।

এমই

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত

রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি