হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে বিধিবহির্ভূতভাবে মাত্র দুই কৃষকের কাছে ৮০ বস্তা সার বিক্রির অপরাধে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স তাইম বীজভান্ডারের মালিক ও সার ডিলার কামাল হোসেনকে এ জরিমানা করা হয়। সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি করতে হবে। কোনো ডিলার বিধিবহির্ভূতভাবে সার বিক্রি কিংবা সার মজুত ও বিতরণে অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মমিন এবং ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান