হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে গরুবোঝাই গাড়ি উল্টে চালকের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে শ্যালো মেশিন দ্বারা চালিত ভটভটি গাড়িতে গরু বোঝাই করে হাটে যাওয়ার পথে গাড়ি উল্টে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় ওই চালক গরুবোঝাই গাড়ি নিয়ে বৈদ্যনাথপুর গ্রাম দিয়ে চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বৈদ্যনাথপুর গ্রামে গরুর গাড়ি উল্টে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের পরিবার ও এলাকায় এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন