হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বিএনপির ধাওয়ায় ককটেল ফাটিয়ে পালালেন আ.লীগেরের কর্মীরা

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান তারা।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী রনবাঘা বাইপাস এলাকায় একটি সড়কে মশাল মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তারা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বৃষ্টির বাধায় মাঠেই ভেজা ধান, দুশ্চিন্তায় গোদাগাড়ীর কৃষকরা

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে ২১ মামলার আসামি যুবলীগ নেতা, পুলিশে দিলেন স্থানীয়রা

বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

স্বপ্নের ট্রেনে ঢাকায় গেল পাবনাবাসী

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না

পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা

পাবনায় নিষিদ্ধ আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, টুকুর বাড়িতে আগুন