হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় জুলাই শহীদ রনির মা'কে মারপিটের অভিযোগে গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে এক নারীর ওপর হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। হামলার শিকার মোছা. শাহানাজ বেওয়া হলেন জুলাই বিপ্লবে শহীদ রনির মা। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে পঞ্চননদাস চুনাতেপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এদিন রাতেই পুলিশ অভিযুক্ত মো. ফরহাদ ও মো. ফারুককে গ্রেপ্তার করে। অন্য অভিযুক্তরা হলেন- মোছা. জাকিয়া বেগম ও মোছা. ফরিদা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।

থানার অভিযোগে উল্লেখ করা হয়, কারেন্ট বিল সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার বিকাল ৪টার দিকে অভিযুক্তরা পরিকল্পিতভাবে শাহানাজ বেওয়ার বাড়িতে ঢুকে হামলা চালায়।

শাহানাজ বেওয়া জানান, তারা প্রথমে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এ সময় তিনি প্রতিবাদ করলে জাকিয়া বেগম তাকে “প্রাণে মেরে ফেলার” হুমকি দেন। এরপর ফারুক ও ফরহাদ লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামান আমার দেশকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আজ (বুধবার) দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক