হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলো এক পরিবার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৪ জুলাই) গভীর রাতে উপজেলার টিটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে কৃষক আব্দুল হাইয়ের তিনটি গরু ও চারটি ছাগলসহ গোয়ালঘরটি ভস্মীভূত হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে গোবরের লাকড়ি জ্বালিয়ে আব্দুল হাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই লাকড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি গরু ও চারটি ছাগলসহ গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

একমাত্র সম্বল গবাদিপশুগুলো হারিয়ে কৃষক পরিবারটি এখন সম্পূর্ণরূপে নিঃস্ব। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় আব্দুল হাই ও তার পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

বিকাশে টাকা পেয়ে চোরাই মিটার ফেরত

সিরাজগঞ্জে ট্যাংলরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি কমিশনার

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন জরিনা

অযত্নে অরক্ষিত ওয়াটার অ্যাম্বুলেন্স, সেবাবঞ্চিত ২৫ চরের মানুষ

দখল-দূষণে ধুঁকছে বগুড়ার ১৮ নদী

বগুড়ার উপনির্বাচনকে আরেকটি মাগুরা হতে দেওয়া হবে না: জামায়াত প্রার্থী

বিকাশে যাচ্ছে টাকা, ট্রলিতে যাচ্ছে ফসলি জমির মাটি