হোম > সারা দেশ > রাজশাহী

সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়ায় যমুনা নদীর তীরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর থানার মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) এবং সবুজ হালদার (৩২)।

জানা গেছে, যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে বিক্রি করেন দুই ভাই। বিকালের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি দেখে আড়তের নিচে ঘাটে নৌকা বাঁধার জন্য নিয়ে যান তারা। এ সময় বজ্রপাতে নৌকার ওপর দাঁড়ানো অবস্থা থেকে পাশে পানিতে পড়ে যান। আড়তের লোকজন তাদের পড়ে যেতে দেখে কাছে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন