হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে হামে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০

রাজশাহী অফিস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

রোববার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৩২ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ৬৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানান, রোগীদের পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।

পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক

ওসির অপসারণে বিক্ষোভ করায় যুবদল নেতার বাড়িতে তল্লাশি

পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে নদীর তীর সংরক্ষণ এলাকা ধসে পড়ে যমুনায়

বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে

ধুনটে যুবতীকে গাছে বেঁধে শ্লীলতাহানির অভিযোগ

তানোরে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

শহীদ জিয়া দেশে খাল খনন শুরু করেছিলেন: হুইপ দুলু

ইমাম সম্মেলনে সামাজিক সচেতনতায় জোর