হোম > সারা দেশ > রাজশাহী

যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে নতুন রেল যোগাযোগ স্থাপনের অংশ হিসেবে যমুনা রেল সেতু দিয়ে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস সিরাজগঞ্জের সয়দাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে। এরপর ১১টা ১২ মিনিটে এটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। ১১টা ১৮ মিনিটে নতুন যমুনা রেলসেতু অতিক্রম করে ট্রেনটি।

যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, আপাতত সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে সব ট্রেন শিডিউল অনুযায়ী এই সেতু দিয়ে চলবে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে আর ট্রেন চলবে না।

১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে ঢাকা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে সেতুতে ফাটলের কারণে ২০০৮ সালে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এ সমস্যা সমাধানে ২০২০ সালে নতুন রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এর কাজ শুরু হয় ২০২১ সালের মার্চে।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৯,৭৩৪ কোটি টাকা, যা পরে বৃদ্ধি পেয়ে ১৬,৭৮০ কোটি টাকায় উন্নীত হয়। জাপানের সহযোগিতায় নির্মিত হয়েছে এই রেলসেতু।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার