দেশ ধ্বংসকারী ফ্যাসিষ্ট শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলার আয়োজনে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর পিপি আব্দুল কাদের মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহামুদ মিঠু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা অগ্নি সন্ত্রাস অবরোধ করছে। অর্থনীতিকে ধ্বংস করার জন্য দেশে গার্মেন্টস শিল্পে যে ষড়যন্ত্র করে শ্রমিকদের মাঠে নামিয়েছে। শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।