হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বালুবোঝাই বলগেট ডুবে দুজন নিখোঁজ

যমুনা নদীতে দুর্ঘটনা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই বলগেট ডুবে দুই দিন ধরে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া নামক স্থানে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিম নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯) ও বলগেটের ইঞ্জিন মিস্ত্রী নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তার চরের লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ (২৫)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যায়। এতে বলগেটে থাকা চার শ্রমিকও নদীতে ডুবে যান। দুজন সাঁতরে পাড়ে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে পানির গভীরে যাওয়া যাচ্ছে না। গতকাল রোববার সারা দিন চেষ্টা করেও নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু হবে।

উপপরিচালক আরো বলেন, ‘বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় নদীতে তীব্র স্রোতের রয়েছে। স্রোতের কারণে বালুবোঝাই বলগেড ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক বলগেটের ইঞ্জিন রুমে আটকে থাকতে পারেন। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে নিচে নামা সম্ভব হচ্ছে না। বলগেটে থাকা বালু আনলোড করলে ওপরে ওঠানো সম্ভব। আশা করছি আজ তাদের উদ্ধার করতে পারব।’

এমএইচ

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন