হোম > সারা দেশ > রাজশাহী

যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, সকালে জোতপাড়া নৌকাঘাট এলাকায় যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই যুবককে চার-পাঁচ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরো জানান, কীভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তাড়াশে বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ