হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে আ.লীগ-বিএনপির ৬০ কর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি থেকে ৬০ জন কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এরমধ্যে একজন আওয়ামী লীগ ও বাকিরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

শুক্রবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েব আমির অধ্যাপক আব্দুল মান্নান ও সাবেক আমির সেফাউল মূলক প্রমূখ।

এ সময় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ড. কেরামত আলী। ড. কেরামত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে আরও নেতাকর্মীর যোগদানের আশা প্রকাশ করেন তিনি।

নবাগত কর্মীরা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার থাকায় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ায় ক্ষমতায় গেলে দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।

এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল ইসলামের দাবি, তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। এমনকি তাদের কখনো মিছিল-সমাবেশে দেখা যায়নি।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান