হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় ইমরুজ রায়হান তানজিম (২৬) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইমরুজ রায়হান তানজিম উপজেলার কান্তনগর গ্রামের হাতেম আলীর ছেলে এবং কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ইমরুজ রায়হান তানজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫