হোম > সারা দেশ > রাজশাহী

বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধূবিল ইউনিয়নের চকদাদপুর গ্রামে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম (৩৫) ওই গ্রামের মো. গাজীউর রহমান গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চকদাদপুর গ্রামে একটি বাঁশ বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকতে দেখে তা অপসারণের উদ্যোগ নেন ফরিদুল ইসলাম। এ সময় তিনি দা দিয়ে বাঁশটি কাটতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক

ওসির অপসারণে বিক্ষোভ করায় যুবদল নেতার বাড়িতে তল্লাশি

পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে নদীর তীর সংরক্ষণ এলাকা ধসে পড়ে যমুনায়

বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে

ধুনটে যুবতীকে গাছে বেঁধে শ্লীলতাহানির অভিযোগ

তানোরে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

শহীদ জিয়া দেশে খাল খনন শুরু করেছিলেন: হুইপ দুলু

ইমাম সম্মেলনে সামাজিক সচেতনতায় জোর

চাটমোহরে ব্রিটিশ আমলে চালু হওয়া প্রথম শিশু শিক্ষায়তন