হোম > সারা দেশ > রাজশাহী

জাপা অফিসে হামলা নির্বাচন বানচালে দেশি-বিদেশি চক্রান্ত: হারুনুর রশিদ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

সম্প্রতি জাতীয় পার্টির কয়েকটি অফিসে হামলাকারীদের বিচার দাবি করে একে নির্বাচন বানচালে দেশি-বিদেশি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি সম্প্রতি রাজবাড়ীতে প্রকাশ্যে মব সৃষ্টি করে একটি মাজার থেকে মৃত ব্যক্তির লাশ তুলে পোড়ানোতে দায়ীদের বিচারও দাবি করেছেন ।

রোববার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক সমাবেশে তিনি এমন জঘন্য কার্যকলাপে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

হারুন আরো বলেন, বাপ গণহত্যা চালিয়েছে-বেটি গণতন্ত্র হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, যার কারণে দুজনকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।

মব সংস্কৃতি বন্ধ না করতে পারলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে আবারও সরকার গঠন করার দাবি করেন হারুন।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোসিকুল ইসলাম তোসি,সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানাসহ অন্যরা।

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি