হোম > সারা দেশ > রাজশাহী

রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১২ শিক্ষার্থীর ছাত্রত্ব এক ও দুই শিক্ষাবর্ষের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২। তিনি জানান, পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

সিদ্ধান্ত অনুযায়ী, এক শিক্ষার্থীর দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ শিক্ষার্থীর এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের সতর্ক করে উপাচার্য বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে কোনো শিক্ষার্থীরই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অসদুপায়ে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমই

উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের

রূপপুরে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল, প্রকল্পে জ্বালানি সরবরাহ সম্পন্ন

শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী

চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক

গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুল রাজশাহীতে আটক

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি প্রদান

গোদাগাড়ীতে বৃষ্টির ক্ষতি কাটাতে কৃষকদের মাঠে লড়াই

১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন