হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

দিনাজপুর গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া ষ্টেশন মাস্টার মো. আব্দুল মালেক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে
ট্রেনের ইঞ্জিলসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এ পথে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। একতা ও বুড়িমারী এক্সপ্রেস ট্রোন মাঝগ্রাম ও চাটমোহর ষ্টেশনে আটকা পড়ে আছে। ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ষ্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, ঘটনার পরপরই পাকশী রেলওয়ে বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড