হোম > সারা দেশ > রংপুর

আরপিএমপির ৬ থানার ওসি রদবদল

রংপুর ব্যুরো

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৬ থানার ওসিকে রদবদল করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

আদেশে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমানকে তাজহাট থানায়, তাজহাট থানার ওসি শাহাজান আলীকে মেট্রোপলিটন কোতয়ালী থানায়; পশুরাম থানার ওসি মাইদুল ইসলামকে মাহিগঞ্জ থানায়; হাজির হাট থানার ওসি রাজিবুল ইসলামকে পশুরাম থানায়; মাহিগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহানকে হারাগাছ থানায় এবং হারাগাছ থানার ওসি আজাদ হোসেনকে হাজিরহাট থানায় বদলি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে অন্য মেট্রোপলিটনের ধারাবাহিকতায় ‘লটারির মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বদলি করা হয়েছে।

দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে প্লাস্টিক দূষণরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

চীনা নাগরিকের চুক্তিভিত্তিক বিয়ের সত্যতা পায়নি পুলিশ

শিবির নেতা হত্যাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তায় টহলে হিমশিম খাচ্ছে বিজিবি

উজানের ঢল অব্যাহত থাকায় উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির নেতা সংকটাপন্ন

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি