গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের গারামারা এলাকার বাসিন্দা।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি কামাল উদ্দিন জানান, সান্তাহার থেকে আসা ‘পদ্মরাগ’ ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি শেষে বোনারপাড়ার উদ্দেশ্যে একটু এগিয়ে যেতেই ওই নারী ট্রেনে কাটা পড়েন। এর আগেও কয়েকবার তিনি বিভিন্ন ট্রেনের সামনে দাঁড়ানোর চেষ্টা করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেডএম