হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট সীমান্তে বিজিবির টহল জোরদার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো সন্ত্রাসী অনুপ্রবেশ বা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে লক্ষ্যে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ কার্যক্রম আরো কঠোর করা হয়েছে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি দিন ও রাতব্যাপী টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধ করা যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরো জোরদার করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো সন্ত্রাসী বা অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে। দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাঘাটায় মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে তিন শিশু আটক

জলঢাকায় নকল ওষুধ বিক্রির দায়ে গ্রেপ্তার ১, তিন মাসের কারাদণ্ড

পাটগ্রামে ক্ষেতে বিষাক্ত পদার্থ ছিটিয়ে ৫ কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

রংপুরে ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকিদাতা বিএনপির দুই নেতা গ্রেপ্তার

সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বাড়ছে জনভোগান্তি

অনিয়ম দুর্নীতি করবো না, কাউকে করতেও দিব না: আব্দুল মুনতাকিম

হাবিপ্রবির প্রক্টরকে অব্যাহতি, নতুন প্রক্টর ড. নওশের ওয়ান

স্কুল শিক্ষিকা রুমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

মাহিগঞ্জে সরকারি রাস্তা উদ্ধার নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭