হোম > সারা দেশ > রংপুর

‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা

আমার দেশ অনলাইন

‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলার নগরজিৎপুরে মাদক নির্মূল কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিল চণ্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ।

সভায় প্রধান অতিথি ছিলেন ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। তিনি মাদক নির্মূল কার্যক্রমে সর্বোচ্চ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দেন চণ্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সেক্রেটারি খলিলুর রহমান। তিনি মাদক প্রতিরোধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সংগঠনটির সহ-সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, মাদক প্রতিরোধে কোনো বাধা এলে মাদকবিরোধী কমিটিকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চণ্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ পীরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, আলহাজ কাজেম উদ্দিন মাস্টার, সহসভাপতি মুকুল মিয়া, নগরজিৎপুর মাদক নির্মূল কমিটির সভাপতি গোলাম দস্তগীর জুয়েল, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা আব্দুর রহিম ও সংগঠনের অন্যান্য সদস্য।

সভা আয়োজনের জন্য নগরজিৎপুর মাদক নির্মূল কমিটির প্রতি ধন্যবাদ জানান চণ্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের নেতারা।

যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

মহানগর বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে ‘আ.লীগ পুনর্বাসনের’ অভিযোগ যুবদল নেতার

আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে দুই পক্ষের মারামারি, পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড

বাতিল হওয়া রায় দিয়ে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ

হাসিনাকে দেশে আসতে হলে বন্দিচুক্তির মাধ্যমেই আসতে হবে

গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, লালমনিরহাট সীমান্তে বিজিবির সতর্কতা

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ