হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জগন্নাথপুর গ্রামের রানা বাবুর চার বছর বয়সী ছেলে সালমান বাবু এবং একই এলাকার সহিদুল ইসলামের আট বছর বয়সী মেয়ে শাহারিয়া জাহান ইভা। সম্পর্কে তারা খালা ও ভাগিনা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল শিশু সালমান। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার খালা শাহারিয়া জাহান ইভা (৮) ভাগিনাকে বাঁচাতে দ্রুত পুকুরে নামে। কিন্তু সাঁতার না জানায় এবং পানির গভীরতা বেশি থাকায় দুজনেই তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো জগন্নাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে শিশু সালমান প্রথমে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার খালা ইভাও পানিতে ডুবে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এমএইচ

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি

ব্রিজ নির্মাণ হলেও দুঃখ দূর হয়নি ছয় গ্রামের মানুষের

গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

‘আমি জজের ভাই, আমার কিছুই করতে পারবেন না’

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন