হোম > সারা দেশ > রংপুর

সোনাহাট সীমান্তে নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলা এলাকায় কচাকাটা–ভূরুঙ্গামারী সড়কের পাশে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের দেখে বিজিবিকে খবর দেয়। পরে সোনাহাট বিজিবি কোম্পানি সদর থেকে সদস্যরা গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

আটকদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, দু’জন নারী ও পাঁচজন শিশু-কিশোর।

তাদের পরিচয় হলো—

রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), শিশু নুর সাহিদা (আড়াই বছর), শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), আমিনা বেগম (৩৫) আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), ইমান আলী ও ইসমাইল আজাদ (৪৮) স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে ভারতের খুটামারা সীমান্তের ১০১১ নম্বর পিলার এলাকা দিয়ে বিএসএফ তাদের ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, তারা সবাই কক্সবাজারের কলাতলী থেকে এক বছর আগে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানান, আটক ব্যক্তিদের দেয়া ঠিকানা যাচাই করে দেখা গেছে তা মেলে না। পরে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

নীলফামারী-৪: জয় পরাজয় মেনে এখন উন্নয়ন চিন্তা সবার

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

রংপুর ডিসিকে আঙুল উঁচিয়ে শাসালেন বিএনপির পরাজিত প্রার্থী

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত