হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

পার্বতীপুর বদরগঞ্জ সড়কে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা থেকে পার্বতীপুর আসার পথে হক অটো রাইস মিল সংলগ্ন ডালিয়া ব্রিজের কাছে মালবোঝাই কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাসুদ (২৪) ঘটনাস্থলে মারা যায়। নিহত মাসুদ চিরিরবন্দর উপজেলার ভবানীপুর গ্রামের ফেরদৌস আলীর পুত্র। অপর দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুম (২৪) পার্বতীপুর উপজেলার আমবাড়ি কুতুবপুর গ্রামের মেজবাউল হকের পুত্র ও মোস্তাইন ইসলাম রিফাদ (২৩) ফুলেরঘাট শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

আহতদের অবস্থা গুরুতর হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস তাৎক্ষণিক লাশ উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

আহতরা জানান, তারা খোলাহাটি কুটির শিল্পমেলা দেখে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, মেলা চালু হওয়ার কারণে প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের